Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:৪৩ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ২৮, ২০২৬ , ৫:৩১ অপরাহ্ণ

পিরোজপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

লেখকঃ মো: নাজমুল হোসেন, পিরোজপুর জেলা প্রতিনিধি

‘সরকারি খরচে বিরোধ শেষ সবার আগে বাংলাদেশ’ এ শ্লোগান নিয়ে পিরোজপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার ২৮ (এপ্রিল) সকালে পিরোজপুর জেলা সার্কিট হাউস থেকে এক বর্ণাঢ্য র‍্যালী বের করে দায়রা জজ আদালত ভবনে গিয়ে র‍্যালীটি শেষে হয়।

সিনিয়র জেলা ও দায়রা জজ পিরোজপুর মোঃ মজিবুর রহমান এর সভাপতিত্বে আদালত প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত র‍্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক পিরোজপুর, জনাব আবু সাঈদ ও পুলিশ সুপার‌ পিরোজপুর জনাব মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী।

সভায় বক্তারা বলেন, সরকার আর্থিকভাবে অসচ্ছল,সহায় সম্বলহীন এবং নানাবিধ আর্থ সামাজিক কারণে বিচার প্রাপ্তিতে অসমর্থন জনগোষ্ঠীকে আইনী সহায়তা জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে করে আসছে। সারাদেশে দরিদ্র ও অসহায় মানুষ জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে আইনি সহায়তা গ্রহন করছে। পিরোজপুর জেলা লিগ্যাল এইড কমিটি এ দিবসের আয়োজন করে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন