Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:২০ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ২৮, ২০২৬ , ১২:২৯ অপরাহ্ণ

র‍্যালি-আলোচনা সভায় লক্ষ্মীপুরে লিগ্যাল এইড দিবস পালন

লেখকঃ জাকির হোসেন জুয়েল, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি

লক্ষ্মীপুর, ২৮ এপ্রিল: ‘সরকারি খরচে বিরোধ নিষ্পত্তি, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে লক্ষ্মীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত হয়েছে।

মঙ্গলবার সকালে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে জেলা জজ আদালত প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হয়। পরে একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আদালত প্রাঙ্গণে এসে শেষ হয়। র‍্যালি শেষে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এবং প্রধানমন্ত্রীর জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ।

জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহীন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু, শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. আবদুল্লাহ আল মামুন, ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামছুল আরেফীন, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সমরেশ শীল, পুলিশ সুপার মো. আবু তারেক, সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবু হাসান শাহীন, লিগ্যাল এইড অফিসার দিলরুবা ইয়াছমিন, জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. মনিরুল ইসলাম হাওলাদার ও সম্পাদক মোহাম্মদ রফিক উল্যাহ।

এছাড়া জজকোর্টের পিপি আহমেদ ফেরদৌস মানিকসহ আদালতের অন্যান্য বিচারক, প্রশাসনের কর্মকর্তা, আইনজীবী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন