Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:৫৫ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ২৭, ২০২৬ , ৩:০৩ অপরাহ্ণ

‘অভিষেকের’ ৩০ মাস পর একাদশে রিপন মন্ডল

লেখকঃ স্পোর্টস ডেস্ক 

অবশেষে একাদশে জায়গা করে নিয়েছেন পেসার রিপন মন্ডল। তবে এই ম্যাচ তার ‘অভিষেক’ নয়। বরং এই ম্যাচকে বলা যায় ৩০ মাস পর দলে ফেরার ম্যাচ।

রিপন মন্ডলের অভিষেক হয়েছিল ২০২৩ এশিয়ান গেমসে। সেই ম্যাচগুলো আন্তর্জাতিক মর্যাদা পেয়েছিল, সে কারণে রিপনসহ একাধিক ক্রিকেটারের অভিষেক হয়ে যায় সেই আসরেই।

তবে এরপর থেকে দলে আর সুযোগ পাননি তিনি। এবারই ডাক পেলেন, এবার ঢুকে গেছেন একাদশেও।

রিপনসহ দলে আছেন ৩ পেসার। তানজিম হাসান সাকিব আর শরিফুল ইসলাম থাকবেন পেস বিভাগ সামলানোর দায়িত্বে। সঙ্গে দুই স্পিনার হিসেবে আছেন রিশাদ হোসেন ও শেখ মেহেদী হাসান।

বাংলাদেশ একাদশ—
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, শামীম পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরীফুল ইসলাম ও রিপন মন্ডল।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন