Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:১৭ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ২৬, ২০২৬ , ১২:২১ পূর্বাহ্ণ

সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

লেখকঃ মোঃ আতিয়ার রহমান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি :

সাতক্ষীরা পৌরসভার চালতেতলা বাজার এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাইজুল ইসলাম (২০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) বেলা আনুমানিক ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তাইজুল ইসলাম সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার বিষ্ণপুর ইউনিয়নের মুকুন্দ মধুসূদনপুর গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম (খোকন)-এর ছোট ছেলে। জীবিকার তাগিদে তিনি সাতক্ষীরা পৌরসভার চালতেতলা বাজারে অবস্থিত ‘আখছেদ সুইট’ হোটেলে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, হোটেলের ভেতরে কাজ করার সময় হঠাৎ বৈদ্যুতিক তারে শর্ট সার্কিট থেকে তিনি গুরুতরভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে নিহতের স্বজনরা হাসপাতালে ছুটে আসেন এবং মরদেহ গ্রহণ করেন। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আজকালের কন্ঠ/আর এস

প্রিন্ট করুন