
দেশের ওপর দিয়ে আজ রাতে কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও বৃষ্টিপাত হওয়ার প্রবল আশঙ্কা দেখা দিয়েছে। আজ (২৫ এপ্রিল) সন্ধ্যা ৭টা থেকে রোববার সকাল ৮টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগসহ দেশের বিভিন্ন জেলার ওপর দিয়ে এই ঝড় অতিক্রম করতে পারে বলে আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়েছে।
আজ (২৫ এপ্রিল) রাতে সামাজিক মাধ্যমে দেয়া এক পূর্বাভাসে এসব তথ্য জানান কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।যেসব বিভাগীয় জেলাগুলোতে ঝড়ের সম্ভাবনা।দেশের ১৩ জেলায় ৮০ ও ৬০ কি.মি. বেগে ঝড়ের আশঙ্কা, বাড়বে বৃষ্টিপাতের প্রবণতা :-
রাজশাহী বিভাগ: বিভাগের সকল জেলায় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের পর থেকে রাত ১২টার মধ্যে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
রংপুর বিভাগ: সকল জেলায় রাত ৮টার পর থেকে শুরু হয়ে রোববার সকাল ৬টা পর্যন্ত আবহাওয়া প্রতিকূল থাকতে পারে
সিলেট বিভাগ: বিভাগের সব জেলায় রাত ৯টা থেকে রোববার সকাল ৭টা পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দেয়া হয়েছে।
বাড়বে বৃষ্টিপাতের প্রবণতা, সকালের মধ্যেই হতে পারে ঝড় :
ময়মনসিংহ বিভাগ: শেরপুর, জামালপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা জেলায় রাত ১০টার পর থেকে সকাল ৬টা পর্যন্ত ঝড়ের আশঙ্কা রয়েছে।
ঢাকা বিভাগ: রাজবাড়ী, টাঙ্গাইল, গাজীপুর ও কিশোরগঞ্জ জেলায় রাত ১০টার পর থেকে সকাল ৬টার মধ্যে কালবৈশাখী আঘাত হানতে পারে।
খুলনা বিভাগ: কুষ্টিয়া ও মেহেরপুর জেলায় রাত ৮টার পর থেকে সকাল ৬টা পর্যন্ত বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
অব্যাহত থাকবে বৃষ্টিপাতের প্রবণতা, অতি ভারী বর্ষণের পূর্বাভাস :
ঝড়ের সময় বজ্রপাতের আশঙ্কা থাকায় এই সময়ের মধ্যে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে গ্রামীণ এলাকায় খোলা মাঠে না থাকা এবং নদী পথে যাতায়াতের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বনের কথা বলা হয়েছে।
আজকালের কন্ঠ/আর এস
আপনার মতামত লিখুন :