Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৪:১৯ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ২৫, ২০২৬ , ৬:২১ অপরাহ্ণ

লোহাগড়ায় জাল নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কশপ অনুষ্ঠিত

লেখকঃ কাজী ইমরান, নড়াইল প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলায় বাংলাদেশ ব্যাংক খুলনা অফিস কর্তৃক জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) বেলা ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ জনসচেতনতা মুলক অনুষ্ঠান শুরু হয়।

এ অনুষ্ঠানে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোঃ মনজুর রহমান।

এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সোনালী ব্যাংক নড়াইল জেলা শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার মনোতোষ সরকার, লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুর রহমান, সোনালী ব্যাংক লোহাগড়া বাজার শাখা সিনিয়র প্রিন্সিপাল অফিসার (ম্যানেজার) মোঃ জাহিদ হাসান, বাংলাদেশ ব্যাংক খুলনা শাখার যুগ্ম পরিচালক মোঃ মিজানুর রহমান, লোহাগড়া পৌরসভার সাবেক মেয়র নেওয়াজ আহমেদ ঠাকুর নজরুল, লোহাগড়া পাইলট সরকারি উচ্চ বিদয়ালয়ের প্রধান শিক্ষক এস.এম হায়াতুজ্জামান, সাবেক সোনালী ব্যাংক কর্মকর্তা বিশ্বাস মেহেদী হাসান, জনতা ব্যাংক লোহাগড়া শাখার ম্যানেজার মোঃ সাইফুর রহমানসহ লোহাগড়ায় কর্মরত সকল ব্যাংক কর্মকর্তা, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিক, ব্যাবসায়ী, শিক্ষার্থী, এলাকার গন্যমান্য ব্যাক্তি সহ প্রায় ৩ শতাধিক লোক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার স্বাগত বক্তব্যে বলেন আপনারা উপস্থিত সকলের চেষ্টায় হয়তো এই জাল নোটের প্রচলন কমিয়ে আনা সম্ভব। আমরা সকলে জালনোট প্রচলন রোধে সজাগ দৃষ্টি রাখবো।

প্রধান অতিথি মনজুর রহমান বলেন জাল টাকার বিস্তার রোধ করতে হবে সেক্ষত্রে আপনাদের সহযোগিতা কাম্য। আপনাদের সহযোগিতা ছাড়া জাল টাকা রোধ করা সম্ভব না। কারন আপনারা সমাজের আলোক বর্তিকা আপনারা চেষ্টা করলে জাল টাকা শূন্যের কোঠায় আনতে পারবেন।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন