Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৬:৩৪ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ২৫, ২০২৬ , ৫:৫৮ অপরাহ্ণ

রাণীনগরে ভটভটি উল্টে নারী ঢালাই শ্রমিকের মৃত্যু

লেখকঃ মোঃ রায়হানুল হক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর রাণীনগরে ভটভটি উল্টে জামিনা বেগম (৩৫) নামে এক নারী ঢালাই শ্রমিকের মৃত্যু হয়েছে।

‎শনিবার সকাল আনুমানিক ৭ টার দিকে উপজেলার কৌনুজ বাজার সন্নিকটে এই দুর্ঘটনা ঘটে। এতে ভটভটির চালকসহ আরও ৯জন আহত হয়েছেন।

‎নিহত জামিনা বেগম উপজেলার মিরাট ইউনিয়নের হরিশপুর মৎস্যজীবী পাড়া গ্রামের কমলা মন্ডলের মেয়ে। আহতরা হলেন, হরিশপুর গ্রামের জগেদ আলী, আব্দুল লতিফ, আতাইকুলা গ্রামের সজল, ভোদা প্রামানিক, তারেক, নয়ন, আলম ও পলাশ গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় জামিনার মৃত্যু হয়। জগেদ আলী আব্দুল লতিফ ও তারেকের শারীরিক অবস্থা অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদেরকে নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

‎জানা গেছে প্রতিদিনের মত শনিবার সকালে বাড়ি থেকে নওগাঁ সদর উপজেলার শুকুর আলীর মোড়ে ঢালাইয়ের কাজে যাচ্ছিলেন। পথিমধ্যে কৌনুজ বাজারের দক্ষিণে পৌঁছলে ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে বিশ্ববাঁধ থেকে ছিটকে একটি বিদ্যুতের খুটির সঙ্গে ধাক্কা লেগে ভটভটি উল্টে গেলে সবাই গুরুতর আহত হয়।

‎রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাকারিয়া মন্ডল বলেন, থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের নিকট জামিনার মরদেহ হস্তান্তর করা হয়েছে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন