Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ২:৪৭ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ২৩, ২০২৬ , ৮:০৯ অপরাহ্ণ

কালীগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

লেখকঃ মোঃ সোহাগ আলী, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ এই স্লোগান নিয়ে ঝিনাইদহের কালীগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‌্যাী ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহষ্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি র‌্যালী বের করা হয়।র‌্যালীটি হাসপাতালের রাস্তা প্রদক্ষিণ করে সেমিনার কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ। উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার অরুন কুমার দাস। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার শিশির কুমার সানার সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মাহবুব আলম রনি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা বেগম, বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার শাহজাহান আলী বিপাশ, সাংবাদিক নয়ন খন্দকার প্রমুখ।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন