Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৫:৩৩ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ২২, ২০২৬ , ৮:১১ অপরাহ্ণ

জানুন , গরমে মধু খেলে শরীরে যে পরিবর্তন ঘটে

লেখকঃ লাইফস্টাইল ডেস্ক :

দেশে চলছে বৈশাখের তীব্র তাপদাহ। আর এই সময় মানুষ নিজেকে সুস্থ রাখতে অনেক কিছুতেই পরিবর্তন আনতে চাচ্ছেন। বিশেষ করে খাদ্যাভ্যাসে পরিবর্তন চোখে পড়ার মতো। অনেকে এ সময় শরীরকে ঠান্ডা রাখতে বিভিন্ন ধরণের পানীয় পান করে থাকেন।

তবে গরমে মধু খাওয়া যাবে কিনা এ নিয়ে অনেকেই দ্বিধা-দ্বন্দ্বে থাকেন। গরমে মধু খাওয়ার কিছু সুবিধা এবং সতর্কতা রয়েছে। পুষ্টিবিদদের মতে, হালকা গরম পানিতে সারা বছর মধু খাওয়ার অনেক উপকারিতা রয়েছে। তাহলে জেনে নেওয়া যাক গরমকালে মধু খেলে শরীরে যে পরিবর্তন ঘটে–

মধু খাওয়ার সুবিধা সমূহ:-

১. শরীরকে হাইড্রেট রাখে – মধু পানির সঙ্গে মিশিয়ে খেলে এটি শরীরকে আর্দ্র রাখতে সাহায্য করে।

২. শক্তি বৃদ্ধি করে – এতে প্রাকৃতিক চিনি রয়েছে, যা তাৎক্ষণিক শক্তি জোগায়।

৩. পাচনতন্ত্রের জন্য ভালো – হালকা গরম পানির সঙ্গে মধু খেলে হজম ভালো হয় এবং কোষ্ঠকাঠিন্য দূর হয়।

৪. ইমিউনিটি বাড়ায় – মধুর অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিঅক্সিডেন্ট গুণ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।

যেসব সতর্কতা থাকা জরুরি:-

১. অতিরিক্ত খাওয়া ঠিক নয় – মধু গরম প্রকৃতির, তাই অতিরিক্ত খেলে শরীর আরও গরম হয়ে যেতে পারে এবং পানিশূন্যতা তৈরি হতে পারে।

২. গরম পানির সঙ্গে খুব বেশি মধু না মেশানো ভালো – উচ্চ তাপমাত্রায় মধুর পুষ্টিগুণ নষ্ট হতে পারে এবং এটি টক্সিক হয়ে উঠতে পারে।

৩. ডায়াবেটিস রোগীদের পরিমিত খাওয়া উচিত – মধুতে প্রাকৃতিক চিনি থাকলেও এটি রক্তে শর্করার মাত্রা বাড়াতে পারে।

যেভাবে খাবেন:-

সকালে ১ গ্লাস কুসুম গরম পানির সঙ্গে ১ চামচ মধু মিশিয়ে খাওয়া যেতে পারে। লেবু ও মধু একসঙ্গে মিশিয়ে ডিটক্স ওয়াটার তৈরি করে খাওয়া ভালো। সরাসরি ১ চামচ মধু খাওয়া যেতে পারে, তবে অতিরিক্ত পরিমাণে নয়।

আজকালের কন্ঠ/আর এস

প্রিন্ট করুন