Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১:০০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ২২, ২০২৬ , ৪:১৭ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে আরোপিত অবরোধ প্রত্যাহার করলে বৈঠকে বসবে ইরান

লেখকঃ আজকালের কন্ঠ ডেস্ক :

যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে আরোপিত অবরোধ প্রত্যাহার করলে পরবর্তী দফার আলোচনা ইসলামাবাদে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ইরানের জাতিসংঘে নিযুক্ত রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি।

নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বক্তব্য দিতে গিয়ে ইরাভানি বলেন, যুক্তরাষ্ট্র অবরোধ তুলে নিতে প্রস্তুত— এমন কিছু ইতিবাচক ইঙ্গিত তেহরান পেয়েছে। অবরোধ প্রত্যাহারই আলোচনায় ফেরার প্রধান শর্ত। এটি বাস্তবায়িত হলেই পরবর্তী দফার বৈঠক পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হবে।

ইরানি রাষ্ট্রদূত আরও সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র যদি রাজনৈতিক সমাধান চায়, আমরা প্রস্তুত। আর যদি যুদ্ধের পথ বেছে নেয়, ইরানও সে জন্য প্রস্তুত।

আজকালের কন্ঠ/আর এস

প্রিন্ট করুন