Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:৫৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ২২, ২০২৬ , ১১:৫৩ পূর্বাহ্ণ

কালীগঞ্জে বিদ্যুতের তারে ওড়না শুকাতে গিয়ে বৈদ্যতিক শকে তরুনির মৃত্যু

লেখকঃ আজকালের কণ্ঠ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিত্যন্দী গ্রামে বৈদ্যতিক তারে ওড়না শুকাতে গিয়ে বৈদ্যতিক শকে জুলি খাতুন (১৬) নামের এক তরুনির মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের লিটন হোসেন এর মেয়ে ।

পরিবার ও স্থানীয়রা জানায়, জুলি খাতুন মঙ্গলবার বিকালে নিজ কক্ষে ভেজা ওড়না শুকাতে দিলে ওই সময়ই বৈদ্যতিক শকের কবলে পড়ে । সে সময় পরিবারে লোকজন এগিয়ে এসে কক্ষের বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করে জুলিকে মৃত অবস্থায় উদ্ধার করে ।

এ ব্যাপারে বার বাজার পুলিশ ক্যাম্পের আইসি রবিউল ইসলাম জানান, এ ব্যাপারে একটি অপমৃত্যু মাললার প্রক্রিয়া চলছে। তবে ওই তরুনির (জুলি খাতুন) মরদেহ এখন পরিবারের কাছেই আছে ।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন