Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ২:০৩ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ২১, ২০২৬ , ৭:১৭ অপরাহ্ণ

মোহাম্মদপুর দরগাহ বাজার ইখওয়ানুল মুসলেমিন সংস্থা কার্যনির্বাহী কমিটি গঠিত

লেখকঃ নিজস্ব প্রতিবেদক

গত ১৭ এপ্রিল শুক্রবার প্রবাসী ভাইদের সাথে বাংলাদেশ সময় ১১টায় জুম মিটিং করেন বর্তমান কার্যকরী পরিষদ। মিটিং এর মাধ্যমে মোহাম্মদপুর দরগাহ বাজার ইখওয়ানুল মুসলেমিন সংস্থা এর নতুন কার্যনির্বাহী সংস্থা (২০২৬–২০২৭) কমিটি গঠন করা হয়।

নতুন কমিটিতে প্রধান উপদেষ্টা হিসেবে নির্বাচিত হয়েছেন জামাল হোসেন পাটোয়ারী।সিনিয়র উপদেষ্টা জনাব ইমাম  উদ্দিন। উপদেষ্টা মুফতি মোঃ ইয়াছিন হোসেন। উপদেষ্টা মোঃ ইয়াছিন হোসেন পাটওয়ারী, উপদেষ্টা মুরাদ হোসেন পাটোয়ারী, উপদেষ্টা মোঃ আবুবকর সিদ্দিক রুবেল পাটওয়ারী, উপদেষ্টা আলমগীর হোসেন।

‎নবনির্বাচিত কার্যকরী কমিটির সদস্যবৃন্দদের সভাপতি এ কে এম সামছুল কামাল (মাসুদ), সিনিয়র সহ-সভাপতি ডাঃ শাহজাহান। সাধারণ সম্পাদক ইউসুব বিন নূর, সহ- সাধারণ সম্পাদক মোঃ হিজবুল বাহার, সহ- সাধারণ সম্পাদক মোঃ রাহান। সাংগঠনিক সম্পাদক মোঃ শিহাব উদ্দিন, সহ- সাংগঠনিক সম্পাদক মোঃ ইউসুফ আলী পাটওয়ারী। অর্থ সম্পাদক মোঃ পারভেজ আলম পাটওয়ারী, সহ অর্থ সম্পাদক শাহ আলম সবুজ, প্রচার সম্পাদক মোঃ মোরশেদ আলম, সহ-প্রচার সম্পাদক মোঃ ফরহাদ পাটোয়ারী, এডমিন মোঃ ইসমাইল হোসেন সিরাজী, সহকারী এডমিন- মো:শাহিন, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ শামিম হোসেন, সহকারী ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ তাজুল ইসলাম।

নবগঠিত এই কমিটি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন- সংগঠনের নেতৃবৃন্দ ও দেশে-প্রবাসে বসবাসরত ইখওয়ানুল মুসলেমিন সংস্থা ঐক্য, সামাজিক বন্ধন এবং কল্যাণমূলক কর্মকাণ্ড জোরদার করার লক্ষ্যে নতুন নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

‎সংগঠনের প্রধান উপদেষ্টা ও সভাপতি বলেন- ইখওয়ানুল মুসলেমিন সংস্থার সবসময় দেশে ও প্রবাসীদের পাশে থেকে কাজ করে যাবো। নতুন কমিটির মাধ্যমে বিভিন্ন সমস্যা সমাধান, সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা এবং সামাজিক উদ্যোগ বাস্তবায়নে আরও গতি আসবে। নবনির্বাচিত উপদেষ্টা এবং সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন- সংগঠনের সকল সদস্যদের সহযোগিতা কামনা করেছেন এবং ঐক্যবদ্ধভাবে কাজ করে সংগঠনকে নতুন উচ্চতায় পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।

প্রিন্ট করুন