Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ২:৫৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ২১, ২০২৬ , ৬:৪৩ অপরাহ্ণ

কুয়াকাটায় জেলে তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগ, প্রতিবন্ধীসহ শতাধিক প্রকৃত জেলে চাল থেকে বঞ্চিত

লেখকঃ মোঃ মিজানুর রহমান কুয়াকাটা (পটুয়াখালী) সংবাদদাতা :

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ পটুয়াখালীর কুয়াকাটায় সরকারি নিষেধাজ্ঞার সময় জেলেদের সহায়তায় চাল বিতরণ কার্যক্রমে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। তালিকা প্রণয়নে স্বজনপ্রীতি ও রাজনৈতিক প্রভাবের কারণে প্রকৃত অসহায় ও প্রতিবন্ধী জেলেদের একটি বড় অংশ এই সহায়তা থেকে বঞ্চিত হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীদের।

জানা গেছে, সাগরে মাছ ধরা নিষিদ্ধ থাকায় জীবিকা সংকটে পড়া জেলেদের সহায়তায় সোমবার (২১ এপ্রিল) কুয়াকাটা পৌরসভা এলাকায় চাল বিতরণ করা হয়। তবে বিতরণের আগেই জেলে তালিকা প্রস্তুতে অনিয়মের অভিযোগ ওঠে, যা পরবর্তীতে বাস্তব চিত্রে প্রতিফলিত হয়েছে বলে দাবি স্থানীয়দের।

তালিকাভুক্ত একাধিক জেলের অভিযোগ, প্রকৃত জেলেদের বাদ দিয়ে অন্য পেশায় নিয়োজিত ব্যক্তিদের জেলে পরিচয়ে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে প্রকৃত দরিদ্র, অসচ্ছল ও প্রতিবন্ধী জেলেরা সরকারি সহায়তা থেকে বঞ্চিত হয়েছেন। অনেকেই সকাল থেকে বিকেল পর্যন্ত লাইনে দাঁড়িয়েও চাল না পেয়ে হতাশ হয়ে বাড়ি ফিরেছেন।

পৌরসভা সূত্রে জানা যায়, এলাকায় মোট ১,১০২ জন তালিকাভুক্ত কার্ডধারী জেলে থাকলেও বরাদ্দ আসে ৮৫০ জনের জন্য। প্রত্যেককে ৮০ কেজি করে চাল বিতরণ করা হয়। ফলে স্বাভাবিকভাবেই ২৫২ জন জেলে এ সহায়তা থেকে বাদ পড়েন। তবে স্থানীয়দের দাবি, বাদ পড়াদের মধ্যে প্রকৃত দরিদ্র ও প্রতিবন্ধী জেলের সংখ্যাই বেশি।

২নং ওয়ার্ডের প্রতিবন্ধী জেলে আবুল কাশেম ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমি ৩৫ বছ র এদিকে অভিযোগ উঠেছে, আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে জেলে বাছাই প্রক্রিয়ায় রাজনৈতিক প্রভাব ও স্বজনপ্রীতি কাজ করেছে। দরিদ্রদের অগ্রাধিকার দেওয়ার সরকারি নির্দেশনা উপেক্ষিত হয়েছে বলেও দাবি করেন ভুক্তভোগীরা।

তবে এসব অভিযোগ অস্বীকার করে কুয়াকাটা পৌর প্রশাসক ইয়াসীন সাদেক বলেন, “তালিকায় ১,১০২ জন জেলে থাকলেও বরাদ্দ এসেছে ৮৫০ জনের জন্য। বরাদ্দ সীমিত থাকায় সবাইকে দেওয়া সম্ভব হয়নি। পরবর্তী বরাদ্দ এলে বঞ্চিতদের মধ্যে বিতরণ করা হবে।”স্থানীয় সচেতন মহল দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত জেলেদের তালিকা হালনাগাদ করে ন্যায্য বণ্টন নিশ্চিত করার দাবি জানিয়েছে।

আজকালের কন্ঠ/আর এস

প্রিন্ট করুন