আজ ২১ এপ্রিল ২০২৬ তারিখ, নেত্রকোণা জেলার বিভিন্ন বিদ্যালয়ে চলমান এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ এর কেন্দ্রসমূহ পরিদর্শন করেন নেত্রকোণার সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব খন্দকার মুশফিকুর রহমান।
পরিদর্শনকালে সম্মানিত জেলা প্রশাসক মহোদয় পরীক্ষার হলের সার্বিক পরিবেশ অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। পরীক্ষা কেন্দ্রে শৃঙ্খলা বজায় রাখা, নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করা, সিসিটিভি ক্যামেরা সচলের বিষয়টি নিশ্চিত করা এবং পরীক্ষার্থীদের জন্য ইতিবাচক ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে তিনি প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
তিনি উল্লেখ করেন যে, সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।
পরিদর্শনকালে সম্মানিত জেলা প্রশাসক মহোদয় কেন্দ্রগুলোতে দায়িত্বরত শিক্ষকদের সাথে মতবিনিময় করেন এবং পরীক্ষার গুণগত মান ও সুষ্ঠু ব্যবস্থাপনা বজায় রাখতে তাঁদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
আজকালের কন্ঠ/আর এস