Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:১৪ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ২০, ২০২৬ , ৩:৩৭ অপরাহ্ণ

বিদ্যুৎ সাশ্রয়ে জবি মসজিদে প্রশাসনের তালা শিক্ষার্থীদের ক্ষোভ

লেখকঃ ‎জবি প্রতিনিধি

বিদ্যুৎ সাশ্রয়ের অংশ হিসাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তালা ঝুলিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন। যেখানে শুক্রবার ছাড়া প্রতিদিন সাড়ে বারোটার আগ পর্যন্ত মসজিদ বন্ধ রাখায় নির্দেশনা দেওয়া হয়েছে।এঘটনায় শিক্ষার্থীদের মধ্যে ব‍্যাপক ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

‎সোমবার (২০ এপ্রিল) জবি কেন্দ্রীয় মসজিদের গেইটে তালাবন্দি অবস্থায় বন্ধের নির্দেশনা সম্বলিত লিফলেটসহ দেখতে পাওয়া যায়।

এঘটনায় ‎বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হফিজ আশিকুর রহমান আকাশ বলেন, মসজিদ ফাঁকা পড়ে আছে কিন্তু সেখানে শিক্ষার্থীদের ঢুকতে না দিয়ে তালা মেরে রাখা হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে হল নেই। গেস্টরুম নেই। বিশ্রামের জায়গা নেই। হাজার হাজার শিক্ষার্থী প্রতিদিন ভোরের আঁধার ভেঙে ঢাকার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পাড়ি দিয়ে আসে শুধু পড়াশোনার জন্য। পরীক্ষা ১১ টাই, কিন্তু আসতে হয় ভোর ছয়টায়। ক্লান্ত শরীর, খালি পেট, ঘুমহীন চোখ নিয়ে তারা একটু মাথা রাখার জায়গা খোঁজে।

‎এ বিষয়ে জবি ছাত্রঅধিকারের সভাপতি একেএম রাকিব বলেন,বিদ্যুৎ সাশ্রয়ের উদ্দেশ্যে সকালে মসজিদ বন্ধ রাখার সিদ্ধান্ত মোটেই যৌক্তিক নয়। ক‍্যাম্পাসে বিদ্যুৎ সাশ্রয়ের আরও অনেক কার্যকর উপায় রয়েছে সেগুলোর দিকেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের আগে গুরুত্ব দেওয়া উচিত ।

‎এ বিষয়ে জকসুর ভিপি রিয়াজুল বলেন, এমন পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় উপাচার্য মহোদয়ের থেকে সরাসরি নির্দেশনায় বিশ্ববিদ্যালয়ের একমাত্র মসজিদটিও যদি সার্বক্ষণিক বন্ধ রাখা হয়, তবে তা শিক্ষার্থীদের জন্য অত্যন্ত কষ্টকর হয়ে দাঁড়ায়। আমরা ইতোমধ্যে মাননীয় উপাচার্য মহোদয়ের সাথে যোগাযোগ করেছি। তিনি জোহর নামাজের পর মসজিদের ইমাম সাহেবসহ আমাদের তাঁর দপ্তরে ডেকেছেন।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন