Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ২:৪৬ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ২০, ২০২৬ , ১০:৩১ পূর্বাহ্ণ

মান্দায় ১৪০ পিস ইয়াবাসহ মাদক সম্রাট আমিনুল গ্রেফতার

লেখকঃ মান্দা (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর মান্দা উপজেলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একাধিক মাদক ও অন্যান্য মামলার আসামী আমিনুল ইসলাম আমিন (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মান্দা থানা পুলিশ।

গ্রেফতারকৃত আমিনুল ইসলাম আমিন মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়নের ভারশো পশ্চিমপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলমের নির্দেশনায় এসআই শাহ আলম ও এসআই ওয়াদুদ তালুকদারের নেতৃত্বে একটি দল রবিবার রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় আমিনুল ইসলাম আমিন এর নিকট থেকে ১৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পরে তাকে আটক করে থানায় নেওয়া হয় এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন