Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ১:৪৯ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ১৮, ২০২৬ , ৭:৪২ অপরাহ্ণ

রাণীনগরে মাদক মামলার পলাতক আসামী গ্রেফতার

লেখকঃ ‎রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর রাণীনগরে মাদক মামলার পলাতক আসামী জামাল উদ্দীন ওরফে রুমি (৩০) কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রুমি উপজেলার কালীগ্রাম ইউনিয়নের বনপুকুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

‎রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল জানান, মাদক মামলার পলাতক আসামী জামাল উদ্দীন ওরফে রুমি বাড়ীত অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তিনি বলেন, রুমির বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে দায়েরকৃত মামলায় আদালতের গ্রেফতারী পরোয়ানা ছিল। গ্রেফতারের পর তাকে শনিবারই আদালতে প্রেরণ করা হয়ছে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন