Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ২:৫৬ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ১৭, ২০২৬ , ৪:৩৫ অপরাহ্ণ

সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মালামাল জব্দ

লেখকঃ মোঃ আতিয়ার রহমান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি

অদ্য ১৭ এপ্রিল ২০২৬ তারিখ সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ তলুইগাছা,কাকডাঙ্গা, মাদরা বিওপি ও ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প এর টহলদল দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, পাতার বিড়ি ও আগরবাতি আটক করে।

তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার ১৩ হতে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন শালবাগান নামক স্থান হতে ৩৬,০০০/- টাকা মূল্যের ভারতীয় পাতার বিড়ি আটক করে। কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩-এস এর ৬ আরবি হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন মাজেদারখাল নামক স্থান হতে ৭,৫৪,০০০/- টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে। মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩ এস এর ১১ আরবি আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন রাজপুর নামক স্থান হতে ১,৩৩,৮০০/- টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ ও আগরবাতি আটক করে ।

এছাড়াও, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের আভিযানিক দল বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন হঠাৎগঞ্জ নামক স্থান হতে ৭২,২০০/- টাকা মূল্যের ভারতীয় পাতার বিড়ি ও ব্যাগ আটক করে ।

আভিযানিক দল সর্বমোট= ৯,৯৬,০০০/- (নয় লক্ষ ছিয়ানব্বই হাজার) টাকা মূল্যের চোরাচালানী মালামাল আটক করে।

চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন