Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ৪:৩৬ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ১৭, ২০২৬ , ৩:৪৮ অপরাহ্ণ

তারাগঞ্জে বরাতী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

লেখকঃ সোহেল রানা, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি

রংপুরের তারাগঞ্জ উপজেলার বরাতী উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে এক দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। ​‘সু-শিক্ষাই জাতি গড়ার বুনিয়াদ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও আসন্ন পরীক্ষায় সাফল্যের জন্য বিশেষ মোনাজাত করা হয়।বিদ্যলয়ের অভিভাবক আশরাফুল ইসলাম ও প্রধান শিক্ষক সেকেন্দার আলী ​আলোচনা সভায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, কেবল পরীক্ষায় ভালো ফলাফল করলেই চলবে না, বরং সু-শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে।

সুশৃঙ্খল জীবন এবং নৈতিকতা চর্চার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তারা। ​অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষার্থীদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়। দোয়া মাহফিলে বিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মচারী, ম্যানেজিং কমিটির সদস্য এবং অন্যান্য শ্রেণির ছাত্র-ছাত্রীরা উপস্থিত থেকে শিক্ষার্থীদের সাফল্য কামনা করেন।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন