বগুড়ার শেরপুর টাউনক্লাব পাবলিক লাইব্রেরী মহিলা কলেজের এক শিক্ষকের পবিত্র হজযাত্রা উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে কলেজের হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মোহাম্মাদ জাকির হোসেন। উপাধ্যক্ষ মো. রুহুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান কেএম মাহবুবার রহমান হারেজ।
এসময় বক্তব্য দেন শেরপুর পৌরসভার সাবেক কাউন্সিলর শাহাবুল করিম এবং হজযাত্রী শিক্ষক মো. মুঞ্জুর ই মওলা।
অনুষ্ঠানের শেষে হজযাত্রী শিক্ষকের সফল হজ পালন এবং দেশ-জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সহকারী অধ্যাপক মো. ইদ্রিস আলী।
এতে কলেজের গভর্নিং বডির সদস্য, শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
সকলের দোয়া ও শুভকামনায় পূর্ণ হোক এই পবিত্র হজযাত্রা।
আজকালের কন্ঠ/আর বি