বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার ৪ বছর পেরিয়ে সাফল্যের ৫ বছরে পদার্পণ করলো জনপ্রিয় জাতীয় ‘দৈনিক আজকালের কণ্ঠ’। আজ ১৬ এপ্রিল (বৃহস্পতিবার) সকাল ১১টায় নওগাঁ জেলা প্রেস ক্লাব মিলনায়তনে কেক কাটা ও আনন্দঘন আলোচনার মধ্য দিয়ে এই প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
দৈনিক আজকালের কণ্ঠের সহ-সম্পাদক মোঃ আরাফাত আলীর সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোঃ আবু বক্কর সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন : মোঃ মাহমুদুন নবী বেলাল, সাবেক সাধারণ সম্পাদক, সুশাসনের জন্য নাগরিক (সুজন)। মোঃ সাব্বির আহম্মেদ, সভাপতি, ইউনাইটেড প্রেসক্লাব। মোঃ আরমান হোসেন রুমন, জেলা প্রতিনিধি, বৈশাখী টেলিভিশন।
প্রতিষ্ঠাবার্ষিকীর এই শুভক্ষণে উপস্থিত থেকে অনুষ্ঠানের মর্যাদা বৃদ্ধি করেন নওগাঁর সাংবাদিক সমাজের অগ্রজ ও শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ। আমন্ত্রিত অতিথিরা পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং সত্যের পথে অবিচল থেকে পত্রিকাটি যেন গণমানুষের কণ্ঠস্বর হয়ে টিকে থাকে সেই প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন: মোঃ রিজওয়ান হোসেন রিজভী, জেলা প্রতিনিধি, দৈনিক জনকণ্ঠ। মোঃ রাকিব হোসেন, স্টাফ রিপোর্টার, উত্তরা প্রতিদিন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক আজকালের কণ্ঠ-এর নওগাঁ জেলা ও উপজেলা প্রতিনিধিগণ : আব্দুল্লাহ আল মাহীদ, মাল্টিমিডিয়া রিপোর্টার (নওগাঁ)। মোঃ রায়হানুল হক রায়হান, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি। মোঃ ফিরোজ আহম্মেদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি। মোঃ আরিফ হোসেন, মান্দা (নওগাঁ) প্রতিনিধি।
আলোচনা সভায় বক্তারা বলেন, “পাঠকের অকুণ্ঠ ভালোবাসা ও আস্থাকে সঙ্গী করেই আজকালের কণ্ঠ আজ ৫ বছরে পা রাখল। আধুনিক সংবাদপত্রের চ্যালেঞ্জ মোকাবিলা করে পত্রিকাটি তার স্বকীয়তা বজায় রেখেছে।” বিশেষ করে মাল্টিমিডিয়া সাংবাদিকতার মাধ্যমে নওগাঁর স্থানীয় সংবাদগুলো দ্রুত ও নির্ভুলভাবে ছড়িয়ে দেওয়ার ভূয়সী প্রশংসা করেন উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে উপস্থিত অতিথিদের সাথে নিয়ে বর্ণাঢ্য আয়োজনে ৫ম বর্ষে পদার্পণের কেক কাটা হয়। সবশেষে উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ ও গ্রুপ ফটোসেশনের মাধ্যমে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
আজকালের কন্ঠ/আর বি