Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ২:০৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ১৬, ২০২৬ , ১০:৩৩ পূর্বাহ্ণ

পিরোজপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

লেখকঃ মো: নাজমুল হোসেন, পিরোজপুর জেলা প্রতিনিধি

পিরোজপুর জেলা পুলিশের আয়োজনে মাসিক কল্যান সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) সকালে পুলিশ সুপার পিরোজপুর এর পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব মো: জিয়াউর রহমান এর সভাপতিত্বে এবং এএসপি প্রবেশনার ওয়ালিদ হাসান মিঠু এর সঞ্চালনায় পুলিশ লাইন্স ড্রিলশেড-এ মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

কল্যাণ সভায় পুলিশ অফিসার ও ফোর্স তাদের সামগ্রিক সমস্যা উপস্থাপন করেন তাদের সমস্যা সমাধানের জন্য অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্)সংশ্লিষ্ট পুলিশ অফিসারদের নির্দেশ প্রদান করেন। অত:পর তিনি পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিত করতে নিয়মাফিক ছুটি, আবাসন ব্যবস্থা, পরিস্কার-পরিচ্ছন্নতা, চিকিৎসা,মানসম্মত খাবার, পুলিশ সদস্যদের নিয়মানুবর্তিতা,নৈতিকতা, জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে তিনি সকলকে দেশপ্রেম, পেশাদারিত্ব,নিষ্ঠা ও সততার সাথে নিজ নিজ কর্তব্য পালনের মাধ্যমে সাধারণ জনগণের আস্থা অর্জনের বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন। কল্যান সভার শেষে ভালো কাজের স্বীকৃতি স্বরুপ, অতিরিক্ত পুলিশ সুপার পুলিশ সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করেন ।

এসময় উপস্থিত ছিলেন, অফিসার ইনচার্জ পিরোজপুর সকল থানা, ডিআইও-১, ট্রাফিক ইনচার্জ,কোর্ট ইন্সপেক্টর, আরআই পুলিশ লাইন্স, আরও-১ রিজার্ভ অফিস, সিভিল স্ট্রাফ সহ জেলা পুলিশ পিরোজপুরের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন