Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৩:১৭ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ১৫, ২০২৬ , ৭:৩৫ অপরাহ্ণ

সাতক্ষীরায় ১ লাখ ৭৭ হাজার শিশুকে দেয়া হবে হামের টিকা

লেখকঃ মোঃ আতিয়ার রহমান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি

সাতক্ষীরায় হাম ভ্যাকসিন ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে জেলা পর্যায়ের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে উক্ত সভাটি অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুস সালাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরার পুলিশ সুপার আরেফিন জুয়েল, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের উপ-পরিচালক রওশন আরা জামান, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুল নাহার, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, সিভিল সার্জস অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী, প্রেসক্লাবের সাধারন সম্পাদক আসাদুজ্জামান আসাদ প্রমুখ। অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, গনমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদেরকে আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত টানা ১১ কর্মদিবসের মধ্যে সাতক্ষীরা জেলায় ১ লাখ ৭৭ হাজার ১৫২ জন শিশুকে হামের টিকা প্রদান করা হবে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন