Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ১:৪৯ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ১৫, ২০২৬ , ১০:১০ পূর্বাহ্ণ

বাকেরগঞ্জে মাদ্রাসা প্রধানদের সাথে এমপি আবুল হোসেন খানের মতবিনিময় সভা অনুষ্ঠিত

লেখকঃ খান মেহেদী

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার মাদ্রাসা প্রধানদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১১ টায় আবুল হোসেন খানের (এমপির) বাসভবনে জমিয়াতুল মোদার্রেছীন বাকেরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-৬, বাকেরগঞ্জ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন বাকেরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ দিদারুল্লাহ। সভা সঞ্চালনা করেন পাটকাঠি কেরামতিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুবকর সিদ্দীক। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বাকেরগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শফিকুর রহমান। এছাড়া আরও বক্তব্য রাখেন চরামদ্দি খান ফজলেরব চৌধুরী আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আলমগীর হোসাইন আনসারী, বিহারীপুর হোসাইন ফামিলি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোয়াজ্জাম হোসাইন আনছারী এবং মোহাম্মাদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ দিদারুল্লাহ।

সভায় বক্তারা বলেন, বিগত সরকারের আমলে মাদ্রাসা শিক্ষার মান উন্নয়নে তেমন কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। মাদ্রাসার অবকাঠামো উন্নয়ন ও ভবন নির্মাণে বরাদ্দ না থাকায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়েছে। তাই নতুন সরকারের কাছে মাদ্রাসা শিক্ষার মানোন্নয়ন, নতুন ভবন নির্মাণ, আইসিটি শিক্ষা চালু ও সার্বিক সহযোগিতা কামনা করেন তারা।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবুল হোসেন খান বলেন, মাদ্রাসা শিক্ষার মান উন্নয়নে তিনি সর্বোচ্চ সহযোগিতা করবেন। পাশাপাশি সমাজ থেকে দুর্নীতি, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পরে মিলাদ ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন