Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ১২:৪২ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ১৫, ২০২৬ , ১০:০১ পূর্বাহ্ণ

যবিপ্রবির সদ্য অব্যাহতিপ্রাপ্ত উপাচার্যকে ফেসবুকে গালি কর্মচারীর

লেখকঃ ইমরান হোসেন, যবিপ্রবি প্রতিনিধি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সদ্য অব্যাহতিপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড মোঃ আব্দুল মজিদকে ‘শুয়োরের বাচ্চার বিদায়’ সম্বোধন করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের কর্মচারী সৌরভ ভট্টাচার্য।

সোমবার (১৩ এপ্রিল) সৌরভ ভট্টাচার্য তার নিজের ব্যাক্তিগত ফেসবুক পোস্টের ক্যাপশনে এমন লিখেন তিনি।

পোস্টকারীর বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কাজী মোঃ জালাল উদ্দিন বলেন, “তিনি প্রচণ্ড বেয়াদব ও কুরুচিকর একজন ব্যক্তি। তার এসব কর্মকাণ্ডের জন্য শাস্তিস্বরূপ ইতোমধ্যে তার উপর ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা বহাল রয়েছে। তার এই কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয়ের আইনের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। আমরা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এরূপ কর্মকাণ্ডের জন্য যথোপযুক্ত শাস্তি দিতে প্রস্তুত।

এই বিষয়ে পোস্টকারী সৌরভ ভট্টাচার্যের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন না ধরায় তা সম্ভব হয়নি।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন