Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ২:০৫ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ১৪, ২০২৬ , ৪:০৫ অপরাহ্ণ

শোভাযাত্রা খেলাধুলা ও মেলায় রায়পুরে বরণ করা হলো নববর্ষ

লেখকঃ জাকির হোসেন জুয়েল, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি

লক্ষ্মীপুরের রায়পুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল থেকে দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে নতুন বছরকে বরণ করে নেয় সর্বস্তরের মানুষ।

সকাল ৯টায় সরকারি মার্চেন্টস একাডেমি মাঠ থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় ছিল নানা রঙের ব্যানার, মুখোশ, ঢাক-ঢোল এবং বাংলার ঐতিহ্যবাহী নানা প্রতীক। হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার, সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাহাফুজুল হাসনাইন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাইনুল ইসলাম, রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীন মিয়া, উপজেলা বিএনপির সভাপতি নাজমুল ইসলাম মিঠু, পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানী সাধারণ সম্পাদক বিপি নজরুল ইসলাম লিটন সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শিক্ষার্থীরা।

এদিন গ্রামীণ ঐতিহ্যকে ধারণ করে আয়োজন করা হয় নানা ধরনের খেলাধুলা ও প্রতিযোগিতা। এর মধ্যে ছিল হাঁস ধরা, দড়ি টানাটানি ও হাঁড়ি ভাঙা প্রতিযোগিতা। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

স্থানীয়রা জানান, এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে পরিচিত করে এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন