Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:২৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ১৪, ২০২৬ , ৪:০১ অপরাহ্ণ

নানা আয়োজনে তারাগঞ্জে পহেলা বৈশাখ উৎযাপন

লেখকঃ সোহেল রানা, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধ

রংপুরের তারাগঞ্জ উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো বাংলা নববর্ষ পহেলা বৈশাখ ১৪৩৩।মঙ্গলবার (১৪ এপ্রিল) উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাববর হোসেনের নেতৃত্বে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।

সকালে পান্তা ভাত খাওয়ার মধ্য দিয়ে দিনের কর্মসূচির শুভ সূচনা করা হয়।এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উৎসবের আমেজে অংশ নেন এবং বাংলা সংস্কৃতির ঐতিহ্যকে ধারণ করেন। পরে তারাগঞ্জ ও/এ সরকারি ডিগ্রি কলেজ মাঠ থেকে এক বর্ণাঢ্য র‍্যালি ও শোভাযাত্রা বের হয়।

র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন এবং স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। র‍্যালিতে অংশগ্রহণকারীরা বাঙালির ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে নানা রঙের ব্যানার, ফেস্টুন ও মুখোশ নিয়ে উৎসবকে আরও প্রাণবন্ত করে তোলেন। পুরো আয়োজনজুড়ে ছিল আনন্দ-উচ্ছ্বাস ও সম্প্রীতির বার্তা। উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোনাববর হোসেন বলেন, বাংলা নববর্ষ আমাদের জাতীয় সংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। এ ধরনের আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরা সম্ভব।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন