বিএনপি করতে হলে দলীয় শৃংখলা মেনে চলতে হবে, তা না হলে আমি যতোদিন এমপি থাকবো ততোদিন এই এলাকায় বিএনপির রাজনীতি করার দরকার নেই। সোমবার (১৩ এপ্রিল) রাণীনগর উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন নওগাঁ-৬, আসনের এমপি শেখ রেজাউল ইসলাম (রেজু) ।
এসময় তিনি আরও বলেন, “আপনারা নির্বাচনের আগে জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছেন তা বাস্তবায়ন করতে আমাকে সহযোগিতা করুন। আমি রাস্তঘাত, পুল, কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল অবকাঠামোর উন্নয়ন করবো আপনারা শুধু আমার পাশে থাকবেন। আমাদের প্রধানমন্ত্রী জননেতা জনাব তারেক রহমান যে, সুশৃংখলভাবে দেশ চালাচ্ছেন আমি ঠিক একইভাবে আমার নির্বাচনী এলাকা নওগাঁ-৬, (আত্রাই রাণীনগর) এর আইনশৃঙ্খলা সুন্দর এবং স্বাভাবিক রাখতে চাই। কেউ যদি দলীয় শৃংখলা ভঙ্গ করে দূর্নীতি, চাঁদাবাজি এবং সন্ত্রাসী কাজে জড়িত থাকে তবে তার বিরুদ্ধে দলীয় এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
রাণীগর উপজেলা বিএনপির সভাপতি এছাহক আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোসারব হোসেন এর সঞ্চালনায় এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলফারুক জেমস, সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান বাবু, সহ-সভাপতি প্রফেসর জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন খান লুলু, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জল, সদস্য সচিব মাহামুদ হাসান বেলাল, ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুল, মহিলা দলের সভানেত্রী ফাইমা বেগম, শ্রমিক দলের সাধারণ সম্পাদক টনি, তাঁতী দলের সভাপতি ছাইফুল ইসলাম সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।
আজকালের কন্ঠ/আর বি