Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:৫১ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ১৩, ২০২৬ , ৭:৩৮ অপরাহ্ণ

বাল্যবিবাহের অভিশাপ মুক্ত সমাজ গড়তে এবং কিশোরীদের স্বাবলম্বী করার লক্ষ্যে বাকেরগঞ্জে ‘স্বপ্ন ছোঁয়ার কারিগর’ মেলা!

লেখকঃ ​খান মেহেদী

বাল্যবিবাহের অভিশাপ মুক্ত সমাজ গড়তে এবং কিশোরীদের স্বাবলম্বী করার লক্ষ্যে বরিশালের বাকেরগঞ্জে “স্বপ্ন ছোঁয়ার কারিগর” শীর্ষক কিশোরীদের অর্থনৈতিক ক্ষমতায়ন কর্মসূচি ও মেলা বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হয়েছে। উপজেলা প্রশাসন, বাকেরগঞ্জের আয়োজনে এই অনুষ্ঠানে কিশোরীদের তৈরি বিভিন্ন পণ্য প্রদর্শনী ও পুরস্কার বিতরণের মাধ্যমে আগামীর উজ্জ্বল ভবিষ্যতের সম্ভাবনা তুলে ধরা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা জনাব আবুল হোসেন খান।একটি শিক্ষিত ও স্বাবলম্বী মেয়ে শুধু একটি পরিবার নয়, বরং একটি সমৃদ্ধ জাতি উপহার দিতে পারে। বাল্যবিবাহ রুখতে কিশোরীদের অর্থনৈতিকভাবে দক্ষ করে তোলার কোনো বিকল্প নেই।”

​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাকেরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব তন্ময় হালদার।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সেইন্ট বাংলাদেশের প্রকল্প ব্যবস্থাপক লিনা গমেজ এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রকল্প কর্মকর্তা মোঃ শাকিল আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে কিশোরীদের সুস্বাস্থ্য, শিক্ষা ও কারিগরি দক্ষতা। পৌরসভার বিএনপি’র সভাপতি জনাব নাসির জমাদ্দার, জনাব ডাঃ সুমি আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।
মোঃ সালেহ আল রেজা, উপজেলা প্রাণিসম্পদ অফিসার।
মোঃ রুহুল আমিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার।

​জনাব খন্দকার আমিনুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার।
​বক্তারা উল্লেখ করেন যে, কিশোরীরা যখন নিজেদের দক্ষ করে গড়ে তুলবে এবং আয়ের পথ খুঁজে পাবে, তখন সমাজ থেকে বাল্যবিবাহের হার এমনিতেই কমে আসবে।

​দিনব্যাপী আয়োজিত এই মেলায় কিশোরীরা তাদের হাতে তৈরি বিভিন্ন হস্তশিল্প ও উদ্ভাবনী পণ্য প্রদর্শন করে। অংশগ্রহণকারী কিশোরীদের উৎসাহ দিতে অনুষ্ঠানের শেষ পর্যায়ে তাদের মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয়।

​মেলায় আগত দর্শনার্থী ও অভিভাবকগণ এ ধরনের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং আশা প্রকাশ করেন যে, এমন কর্মসূচি বাকেরগঞ্জের কিশোরীদের আত্মবিশ্বাস বাড়িয়ে তাদের প্রকৃত “স্বপ্ন ছোঁয়ার কারিগর” হিসেবে গড়ে তুলবে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন