Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৪:৫১ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ১২, ২০২৬ , ৪:৩৬ অপরাহ্ণ

সংবিধান সংস্কার ও জ্বালানি সংকট নিরসনের দাবিতে কুমিল্লায় ১১ দলীয় জোটের বিক্ষোভ

লেখকঃ শাহ সাহিদ উদ্দিন, কুমিল্লা জেলা প্রতিনিধি

১১ দলীয় জোট কুমিল্লা উত্তর জেলার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে “অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান, গণভোটের রায় বাস্তবায়ন এবং জ্বালানি সংকট নিরসনের দাবিতে” বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

দেবিদ্বার নিউমার্কেট চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে অধ্যাপক শহীদুল ইসলামের সভাপতিত্বে এবং ফেরদৌস আহাম্মদের উপস্থাপনায় বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১১ দলীয় জোটের কুমিল্লা উত্তর জেলার অন্যতম সমন্বয়ক ও জামায়াতে ইসলামী কুমিল্লা উত্তর জেলা সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ।

সমাবেশে আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী কুমিল্লা উত্তর জেলার সহকারী সেক্রেটারি অধ্যাপক লোকমান হাকিম ভূইয়া, জাতীয় নাগরিক পার্টি দেবিদ্বার উপজেলার ভারপ্রাপ্ত আহ্বায়ক জাহাঙ্গীর আলম, খেলাফত মজলিস ঢাকা মহানগরীর সহ-সভাপতি মাওলানা মজিবুর রহমান ফরায়েজি, বাংলাদেশ খেলাফত মজলিস দেবিদ্বার উপজেলা সহ-সভাপতি হাফেজ মাওলানা মোফাজ্জল হোসেন এবং জাতীয় নাগরিক পার্টি দেবিদ্বার উপজেলার যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম শামীম।

এ সময় উপস্থিত ছিলেন অধ্যাপক রুহুল আমিন খান, ক্বারী ওয়ালিউল্লাহ, শরীফুল ইসলাম সরকার, নাজমুল হাসান নাহিদ, শামীম কাউসার, ওবায়দুল্লাহ মাহমুদ, মো. জাকিরসহ অনেকে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন