Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ১:৪৯ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ১২, ২০২৬ , ৪:১১ অপরাহ্ণ

ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লেখকঃ জামাল খান, ময়মনসিংহ জেলা প্রতিনিধি

জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও জননিরাপত্তা জোরদারে ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ এপ্রিল ২০২৬ খ্রি.) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ সাইফুর রহমান। সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির বর্তমান অবস্থা, অপরাধ দমন, মাদকবিরোধী কার্যক্রম জোরদার, চুরি-ছিনতাই প্রতিরোধ, ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন এবং জননিরাপত্তা নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্যবৃন্দ— জনাব এম. ইকবাল হোসেইন, এমপি (গৌরীপুর), জনাব আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, এমপি (ময়মনসিংহ সদর), জনাব ফখর উদ্দিন আহমেদ বাচ্চু, এমপি (ভালুকা), জনাব মুহাম্মদুল্লাহ, এমপি (ফুলপুর-তারাকান্দা) এবং জনাব কামরুল হাসান মিলন, এমপি (ফুলবাড়ীয়া)।

এছাড়াও সভায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, বিভিন্ন আইন-প্রয়োগকারী সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক রাখতে সকল সংস্থার সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে অপরাধ দমনে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি, নিয়মিত অভিযান পরিচালনা এবং জনগণের সহযোগিতা নিশ্চিত করার আহ্বান জানানো হয়। সভা শেষে জননিরাপত্তা নিশ্চিতকরণে গৃহীত সিদ্ধান্তসমূহ দ্রুত বাস্তবায়নের নির্দেশনা প্রদান করা হয়।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন