Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:১১ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ১০, ২০২৬ , ২:৫৮ অপরাহ্ণ

জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় কমিটি ৬ষ্ঠ দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

লেখকঃ শাহজালাল (রাসেল)

শুক্রবার (১০ই এপ্রিল) রাজধানীর বাংলামটর প্লানার্স টাওয়ারে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত চলে ভোট গ্রহণ।

নির্বাচনে সভাপতি পদে ২জন ও সাধারণ সম্পাদক পদে ৩ জন সহ মোট পাঁচ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বাকি সকল পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন প্রার্থীরা। মোট ভোটার সংখ্যা ২১৬ জন। এর মধ্যে ৩৫ জন প্রবাসী ভোটার অনলাইনে ভোট প্রয়োগ করবেন।

নির্বাচনে সভাপতি পদে মো: আব্দুল জলিল ও মো: আলফাজ দেওয়ান এবং সাধারণ সম্পাদক পদে মোঃ আরিফুল ইসলাম (তানিম), মোছাঃ মনিরা জামান ও মিয়া মোহাম্মদ রাজিবুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচন চলাকালীন সময়ে সভাপতি প্রার্থী মোঃ আব্দুল জলিল ও মোঃ আলফাজ দেওয়ান বলেন, আগামী দিনে জিয়া সাইবার ফোর্সকে আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী করতে আমরা নির্বাচনে প্রার্থী হয়েছি। খুবই সুন্দর একটি নির্বাচন পরিচালনা করছেন এই নির্বাচন কমিশনারগন। নির্বাচনকে সুষ্ঠ করতে সকল ধরনের পদক্ষেপ নিয়েছেন তারা। আমরা প্রার্থীরা ভাই ভাই। যেই জয়ী হবে তার সাথে এক হয়ে এই জিয়া সাইবার ফোর্সের উন্নয়ন, আমাদের মূল লক্ষ্য। জয় পরাজয়ের জন্য নির্বাচনে অংশ গ্রহণ করিনি, গনতান্ত্রিক প্রক্রিয়ায় দলটিকে পরিচালনার জন্য অংশ গ্রহণ করেছি। জয়ী হয়ে ইশতেহার বাস্তবায়নে অগ্রগামী ভূমিকা রাখতে চান প্রার্থীরা।

সাধারণ সম্পাদক প্রার্থী মোঃ আরিফুল ইসলাম (তানিম), মোছাঃ মনিরা জামান ও মিয়া মো: রাজিবুল ইসলাম বলেন, নির্বাচন পরিচালনায় আমরা সন্তুষ্ট। আশাকরি ভোটাররা যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে জয়ী করবেন। জয়ী হলে ইশতেহার বাস্তবায়নে সকল ধরনের পদক্ষেপ নেব। প্রধানমন্ত্রী তারেক জিয়ার হাতকে শক্তিশালী করতে জিয়া সাইবার ফোর্স বদ্ধপরিকর।

সকাল থেকেই দেশের সকল জেলা থেকে নেতৃবৃন্দ এবং ভোটাররা নির্বাচনের মূল ভেন্যুতে উপস্থিত হতে শুরু করেন। জেলা পর্যায় থেকে আসা নেতৃবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং বিপুল উপস্থিতিতে নির্বাচন হয়ে উঠে উৎসব মুখর পরিবেশ। এ সময় ভোটাররা বলেন, নির্বাচনে অংশ গ্রহণ করা সকল প্রার্থী আমাদের আপনজন। সবাইকে তো জয়ী করতে পারবোনা তবে যেই জয়ী হবে সে সকলকে নিয়ে এই জিয়া সাইবার ফোর্সের উন্নয়নে কাজ করবে এটাই আমাদের প্রত্যাশা। এই সাইবার ফোর্সের সকল সদস্যদের সুখে-দুঃখে পাশে থাকবে এটাই আমাদের কাম্য।

প্রধান নির্বাচন কমিশনার মোঃ বেল্লাল হোসেন বলেন, নির্বাচনে অংশ গ্রহণ করা সকল প্রার্থী একে অপরের প্রতি আন্তরিক। কোন বিশৃঙ্খলা হওয়ার সুযোগ নেই। যে কোন ধরনের অপ্রতিকর ঘটনা রোধে আইন শৃঙ্খলা রক্ষা কারী বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন। সকাল থেকেই সুন্দর পরিবেশে ভোটাররা ভোট প্রয়োগ করেন। প্রার্থীরা নির্বাচনের সকল নিয়ম-কানুন মেনে ভোটারদের কাছে ভোট চাইছে। এ সময় উপস্থিত ছিলেন সহকারী নির্বাচন কমিশনার মো : আবু বকর সিদ্দিক ও মো: রুহুল আমিন।

প্রিন্ট করুন