রংপুরের তারাগঞ্জে উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ১০ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৯ এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোনাববর হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষ অফিসারা শাহিনুর রহমান সমাজ সেবা কর্মকর্তা মাহমুদুল হাসান এছাড়াও মেলায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন অতিথিগণ।সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক হিসেবে গড়ে তোলার কোনো বিকল্প নেই। এই ধরণের মেলা ও অলিম্পিয়াড খুদে বিজ্ঞানীদের মেধা বিকাশ ও নতুন নতুন উদ্ভাবনে উৎসাহিত করবে, যা ভবিষ্যতে দেশকে টেকসই উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাবে। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত বিভিন্ন প্রকল্প প্রদর্শন করে। মেলা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ প্রকল্প ও অলিম্পিয়াডে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।