Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:৫৩ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ৯, ২০২৬ , ৭:১৩ অপরাহ্ণ

ইলিশা লঞ্চঘাটে ১২ কেজি গাঁ’জাসহ নারী আটক

লেখকঃ মোঃ শেখ ফরিদ, ভোলা জেলা প্রতিনিধি

ভোলার ইলিশা লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁ’জাসহ সুমি আক্তার (২১) নামের এক নারীকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ইলিশা লঞ্চঘাটে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন হিসেবে সুমি আক্তারকে তল্লাশি করলে তার কাছ থেকে ১২ কেজি গাঁ’জা উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ ধারণা করছে, তিনি দীর্ঘদিন ধরে মাদক পরিবহন ও ব্যবসার সঙ্গে জড়িত থাকতে পারেন। তবে এ বিষয়ে আরও তদন্ত চলছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ কর্মকর্তারা জানান, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন