Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:২১ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ৯, ২০২৬ , ২:৫৫ অপরাহ্ণ

গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে খালে ট্রাক

লেখকঃ এ,এস,মামুন, গৌরনদী প্রতিনিধি

বরিশালের গৌরনদীতে ঢাকা-বরিশাল মহাসড়কে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে খালে পড়ে গিয়েছে। হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার টরকী নীলখোলা ব্রিজে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, একটি কোম্পানির ২০ টন মাছের খাদ্যবোঝাই ট্রাকটি বরিশাল থেকে খুলনায় যাচ্ছিল।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার টরকী নীলখোলা ব্রিজে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সেতুর রেলিং ভেঙে খালের মধ্যে পড়ে যায়। এ ঘটনায় রেলিংটি ভেঙে সেতুর ক্ষয়ক্ষতি হয়।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামীম শেখ বলেন, ‘খবর পেয়ে গৌরনদী হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগে ট্রাকচালক পালিয়ে যান। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন