মাদারিপুর পৌরসভা আধুনিকায়নে ৫হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট এর দুই দিন ব্যাপী কর্মশালা শুরু হয়েছে। বুধবার সকালে মাদারিপুর পৌরসভার হল রুমে এ কর্মশালা শুরু হয়।
প্রকল্পের প্রধান উদ্দেশ্য হলো, নির্বাচিত ক্লাস্টারে অবস্থিত পৌরসভার জলবায়ু সহনশীল নগর অবকাঠামো ও পরিষেবা সমূহের পরিবৃদ্ধি করা, নির্বাচিত স্থানগুলোর ব্যবস্থাপনার দক্ষতা জোরদার করা, পরিচালন ও রক্ষণাবেক্ষণ কার্যক্রমসহ মৌলিক নগর পরিষেবা বৃদ্ধি করা, নগর সমূহের সুশাসন প্রতিষ্ঠা, আর্থিক ব্যবস্থাপনার উন্নয়ন এবং নিজস্ব উৎস থেকে আয় বৃদ্ধির কার্যক্রম জোরদার করা, পরিকল্পনা প্রনরণ, অর্থায়ন, বাস্তবায়ন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম কার্যকর ও টেকসইভাবে সম্পাদনের লক্ষ্যে পৌরসভা প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি করা।
আজকালের কন্ঠ/আর বি