Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ৩:২৯ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ৮, ২০২৬ , ৬:৪৯ অপরাহ্ণ

৪টি মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আজিজ গ্রেপ্তার

লেখকঃ ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ নগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে দীর্ঘদিন পলাতক থাকা একাধিক মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ আজিজ মিয়া (২৮) কে গ্রেপ্তার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম এর সার্বিক দিকনির্দেশনায় এসআই মোঃ মুস্তাফিজুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ নগরীর বিভিন্ন এলাকায় নজরদারি জোরদার করেন। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে মালগুদাম রেল কোয়ার্টার এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা ৪টি মাদক মামলার জিআর ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ আজিজ মিয়াকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেপ্তারকৃত আজিজ মিয়া নগরীর মালগুদাম রেল কলোনী এলাকার বাসিন্দা। তার পিতা মোঃ আব্দুল বারেক। পুলিশ জানায়, গ্রেপ্তার এড়াতে তিনি দীর্ঘদিন ধরে স্থান পরিবর্তন করে গা ঢাকা দিয়ে ছিলেন।

পুলিশ আরও জানায়, তার বিরুদ্ধে দায়েরকৃত একাধিক মাদক মামলার পরোয়ানা দীর্ঘদিন ধরে কার্যকর করা সম্ভব হচ্ছিল না। অবশেষে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত হয়ে অভিযান পরিচালনা করা হলে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, মাদক ও অপরাধ দমনে পুলিশের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পলাতক আসামিদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা আরও জোরদার করা হবে।

নগরীর সচেতন মহল পুলিশের এ ধরনের কার্যক্রমকে স্বাগত জানিয়েছে। তারা মনে করছেন, ধারাবাহিক অভিযানের ফলে অপরাধপ্রবণতা হ্রাস পাবে এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা বোধ আরও বৃদ্ধি

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন