Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৩:১৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ৮, ২০২৬ , ৬:৪১ অপরাহ্ণ

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্যানেল পরিচিতি পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে

লেখকঃ মাসুদুর রহমান, দিনাজপুর জেলা প্রতিনিধি

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির কার্যনিবাহী কমিটির বাংলা ১৪৩৩ সনের নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, দিনাজপুর ইউনিট মনোনীত এমাম আলী–খয়রাত আলী প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ এপ্রিল ২০২৬) জেলা আইনজীবী সমিতি ভবনের নিচতলায় এ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী বাবু বিধান কুমার দেব।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, দিনাজপুর ইউনিটের সভাপতি অ্যাডভোকেট মোঃ আব্দুল হালিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব অ্যাডভোকেট মোঃ মাহফুজুর রহমান খান বিপুল।

সভায় প্যানেলের প্রার্থীদের পরিচিতি তুলে ধরা হয় এবং আসন্ন নির্বাচনে এমাম আলী–খয়রাত আলী প্যানেলের প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে আইনজীবীদের প্রতি আহবান জানানো হয়।

অনুষ্ঠানটির আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, দিনাজপুর ইউনিট।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন