বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে জামালপুরে সরিষাবাড়ী উপজেলার আজ বুধবার দুপুরে সুইড সরিষাবাড়ী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছে।
বিদ্যালয়ের সূত্রে জানা গেছে, দিবসটি উপলক্ষে দুপুরে সুইড সরিষাবাড়ী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভা করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সুইড বাংলাদেশ সরিষাবাড়ী শাখার সহ সভাপতি আবুল হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা লিজা রিছিল। আরো বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শায়লা নাজনীন, অগ্রণী ব্যাংকের অবসরপ্রাপ্ত এজিএম আব্দুল জলিল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি বাহাদুর আলী, সরিষাবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম, সরিষাবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকারিয়া জাহাঙ্গীর প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুর রহমান।
প্রধান শিক্ষক আনিছুর রহমান বলেন, বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছে।
আজকালের কন্ঠ/আর বি