Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:১৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ৮, ২০২৬ , ১:৩৯ অপরাহ্ণ

দেশে হামের ভ্যাকসিন মজুত আছে: স্বাস্থ্যমন্ত্রী

লেখকঃ আজকালের কন্ঠ ডেস্ক

দেশে হামের ভ্যাকসিন মজুত স্থিতিশীল রয়েছে এমন তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।

বুধবার (০৮ এপ্রিল) সংসদে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী জানান, ইউনিসেফ থেকে ৪১৯ কোটি টাকার ভ্যাকসিন ক্রয় প্রক্রিয়া চূড়ান্ত।

হামে মৃত্যুর পরিসংখ্যান নিয়ে আরও বেশি সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

আগামী ২০ এপ্রিল থেকে সারা দেশে হামের টিকা কার্যক্রম শুরু হবে বলেও জানান তিনি।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন