Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ১:২৪ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ৮, ২০২৬ , ১১:০০ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন বিমান বাহিনী প্রধান

লেখকঃ আজকালের কন্ঠ ডেস্ক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

বুধবার (৮ এপ্রিল) সকালে জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

তাদের মধ্যে এটি ছিল সৌজন্যমূলক একটা সাক্ষাৎ বলেও জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং।

জানা গেছে, আজ অধিবেশনের শুরুতেই বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন