রাঙ্গামাটি শহরের বিভিন্ন মাদক স্পটে চালানো বিশেষ অভিযানে একাধিক মামলার আসামীসহ ১০ জনকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ।
সোমবার (৬ এপ্রিল) রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম -এর সার্বিক দিকনির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে সোমবার শহরের রিজার্ভ বাজার, ভেদভেদী বাজার এবং আশপাশের চিহ্নিত মাদককেন্দ্রগুলোতে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে মাদক কারবারি, সেবী এবং বিভিন্ন মামলার পলাতক আসামীদের আটক করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে- মোঃ আনোয়ার হোসেন (২৬), শিবাশীষ দত্ত (৫০), নাছির উদ্দিন (৪৫), জাহিদুল আলম (৩৫), ইরিন চাকমা (২২), ইমন চাকমা (১৯), সুশান্ত চাকমা (১৮), রনেল চাকমা (২২), মোঃ আকাশ (২২) ও মিল্টন বিশ্বাস (৪০)। তাদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে পূর্বে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক নিয়ন্ত্রণে রাখতে নিয়মিতভাবে এ ধরনের টার্গেটেড অভিযান পরিচালনা করা হচ্ছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ ও মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে।
আজকালের কন্ঠ/আর বি