হটস্পট ঘোষিত মাদারীপুর সদর হাসপাতালে হামের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। সকাল ৯ টা থেকে শুরু হওয়া টিকাদান কর্মসূচী চলবে বিকাল ০৪ টা পর্যন্ত। প্রাথমিকভাবে ১৮ জেলার ৩০ উপজেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়স শিশুদের অগ্রাধিকার ভিত্তিতে হামের টিকা দেয়া হচ্ছে। মাদারীপুরে এ পর্যন্ত হাম আক্রান্তের সংখ্যা ৬২ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা ১৫ জন। হাম আক্রান্ত হয়ে গত ৩০ মার্চ মাদারীপুরে ১ শিশুর মৃত্যু হওয়ার পর জেলাজুড়ে আতংক ছড়িয়ে পড়ে।
জেলা সদর হাসপাতালে এই মুহূর্তে ৪ হাজার ৬ শ ৫০ ভায়াল টিকা মজুদ রয়েছে। যা দিয়ে ৪৬ হাজার ৬ শ ৫০ জন শিশুকে টিকা দিতে পারবে বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে।
আজকালের কন্ঠ/আর বি