Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৫:০৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ৪, ২০২৬ , ৪:৪১ অপরাহ্ণ

বদলগাছীতে প্রান্তিক কৃষকদের কৃষি প্রণোদনা এবং ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউ টিন বিতরণ

লেখকঃ সিজান সিদ্দিকী, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর বদলগাছীতে প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা রাসায়নিক সার, বীজ ও ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউ টিন বিতরণ করা হয়েছে।

আজ শনিবার (৪ এপ্রিল) বেলা সাড়ে ১১ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে এর শুভ উদ্বোধন করেন, ৪৮ নওগাঁ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।

বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাবাব ফারহান, অফিসার ইনচার্জ লুৎফর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী টিপু ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল ইসলাম প্রমূখ।

পরে প্রধান অতিথি কৃষকদের হাতে বীজ ও সার তুলে দেন। কৃষি পুনর্বাসন সহায়তা খাত হতে ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উফশী আউশ ধানসহ বিভিন্ন ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক প্রায় সাড়ে চার হাজার কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। এছাড়া ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ২ বান্ডিল করে ঢেউ টিন বিতরণ করা হয়েছে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন