Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:২৯ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ২, ২০২৬ , ৫:৪২ অপরাহ্ণ

সরিষাবাড়ীতে হজ্জ প্রশিক্ষণ কর্মশালা

লেখকঃ সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি :

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আজ বৃহস্পতিবার সরিষাবাড়ী হাফিজিয়া মাদ্রাসা মিলনায়তনে দিনব্যাপী হজ্জ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সহিদ ট্রাভেলসের উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয় ‌।

সরিষাবাড়ী হাফিজিয়া মাদ্রাসার সূত্রে জানা গেছে, এবছর শহিদুল হজ্জ গ্রুপের উদ্যোগে সরিষাবাড়ী উপজেলা থেকে ৫০ জন হজ্জ পালন করতে যাবেন ‌। প্রশিক্ষক হিসেবে হজ্জ প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন সরিষাবাড়ী হাফিজিয়া মাদ্রাসার মুহতারিম, উপজেলা হাজী ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক ও সহিদুল হজ্জ গ্রুপের পরিচালক হাফেজ মাওলানা শহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা হাজী ফাউন্ডেশনের সভাপতি হাজী ইসমাইল হোসেন, সরিষাবাড়ী টাউন জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল মালেক, হাফেজ মাওলানা সাইদুর রহমান প্রমুখ।

প্রশিক্ষণার্থী হজ্জে গমনকারী অব:প্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা আজহারুল ইসলাম বলেন, এ বছর আমরা স্বামী স্ত্রী হজে যাব। দিনব্যাপী প্রশিক্ষণ নিয়ে হজ্জ বিষয়ে অনেক কিছু অবগত হলাম।।

উপজেলা হাজী ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক ও সহিদুল হজ্জ গ্রুপের পরিচালক হাফেজ মাওলানা শহিদুল ইসলাম বলেন, এবছর আমার তত্ত্বাবধানে সরিষাবাড়ী উপজেলা থেকে ৫০ জন নরনারী হজ্জ পালন করতে যাবেন।

আজকালের কন্ঠ/আর এস

প্রিন্ট করুন