Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৪:২০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ১, ২০২৬ , ৪:৩৩ অপরাহ্ণ

নেত্রকোণায় শিশু তুবা হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

লেখকঃ সুশীলআচার্য্য,নেত্রকোণা জেলা প্রতিনিধি :

নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলার বারহাট্টা সদর ইউনিয়নের বিক্রমশ্রী গ্রামে অটোচালক রফিকুল ইসলামের ৯ বছর বয়সী কন্যা তাহিয়া তানজিন তুবা (রুমকি)-কে নির্মম নির্যাতন করে হত্যার প্রতিবাদে আজ দুপুরে বারহাট্টার আটপাড়া মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সচেতন মহল ও শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, অভিভাবক ও সাধারণ মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা এ নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দ্রুত সময়ের মধ্যে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তির দাবি জানান। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।

আজকালের কন্ঠ/আর এস

প্রিন্ট করুন