Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৫:৪৯ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ১, ২০২৬ , ১১:০৬ পূর্বাহ্ণ

৮ লিটার চোলাইমদসহ এক ব্যক্তি গ্রেফতার: মাদকবিরোধী অভিযানে সক্রিয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

লেখকঃ জামাল খান, ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহ নগরীর কোতোয়ালি মডেল থানাধীন আব্দুল্লাহপুর (পরাণগঞ্জ) রবিদাসপাড়া এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৮ লিটার চোলাইমদসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ময়মনসিংহ এর পরিদর্শক খন্দকার ইকবাল হোসেনের নেতৃত্বে একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আব্দুল্লাহপুর (পরাণগঞ্জ) রবিদাসপাড়া এলাকার বাসিন্দা মনোহর রবিদাস (৫২) কে তার নিজ এলাকা থেকে আটক করা হয়।

গ্রেফতারকৃত মনোহর রবিদাসের পিতা যতীন রবিদাস এবং মাতা মৃত খুকি রবিদাস। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় চোলাইমদ বিক্রির সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। অভিযানের সময় তার কাছ থেকে ৮ (আট) লিটার চোলাইমদ উদ্ধার করা হয়।

অভিযান শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক আজগর আলী বাদী হয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, ময়মনসিংহ নগরী ও আশপাশের এলাকায় মাদক নির্মূল করতে তাদের অভিযান অব্যাহত রয়েছে। যেখানেই মাদক ব্যবসার খবর পাওয়া যাবে, সেখানেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তারা হুঁশিয়ারি দেন।

এলাকাবাসীও এ ধরনের অভিযানে সন্তোষ প্রকাশ করে প্রশাসনের প্রতি মাদকবিরোধী অভিযান আরও জোরদার করার দাবি জানিয়েছেন।
ময়মনসিংহে সাম্প্রতিক সময়ে মাদকবিরোধী অভিযান জোরদার হওয়ায় একের পর এক মাদক ব্যবসায়ী আটক হচ্ছে, যা সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরিয়ে আনছে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন