Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ২:৫৬ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ৩১, ২০২৬ , ৭:৩০ অপরাহ্ণ

লক্ষ্মীপুরে ডিএনসির অভিযানে মাদক ও পাইপগানসহ আটক ২

লেখকঃ জাকির হোসেন জুয়েল লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি :

লক্ষ্মীপুর সদর উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা, বিদেশি মদ ও একটি দেশীয় পাইপগানসহ দুইজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
মঙ্গলবার (৩১ মার্চ) ভোরে উপজেলার ৪ নম্বর চররুহিতা ইউনিয়নে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন দুইজনকে আটক করে তল্লাশি চালালে তাঁদের কাছ থেকে মাদক ও অস্ত্র উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— মোঃ জাহাঙ্গীর আলম (৪৭) ও কবির হোসেন শাহীন (৩১)। তাঁদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা, ৫ দশমিক ৮৫০ লিটার বিদেশি মদ, নগদ ২ হাজার ২০০ টাকা, একটি দেশীয় পাইপগান ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

ডিএনসির সহকারী পরিচালক মোহাম্মদ শরীফ উদ্দিন জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে আটক দুইজনকে লক্ষ্মীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।তিনি আরও জানান, গ্রেপ্তারদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে। জেলার মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আজকালের কন্ঠ/আর এস

প্রিন্ট করুন