Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ৪:৩১ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ৩১, ২০২৬ , ৫:২৯ অপরাহ্ণ

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুরের এপিএস নিয়োগ

লেখকঃ আজকালের কন্ঠ ডেস্ক

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমানের সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে মোহাম্মদ নজরুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (৩০ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমানের অভিপ্রায় অনুযায়ী তার সহকারী একান্ত সচিব পদে মোহাম্মদ নজরুল ইসলামকে চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৫ অনুযায়ী (নবম গ্রেড) ২২০০০-৫৩০৬০/-টাকা বেতন স্কেলে নিয়োগ প্রদান করা হলো।

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান যতদিন তার সহকারী একান্ত সচিব পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন ততদিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন