Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:৫৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ৩১, ২০২৬ , ১:৪৭ অপরাহ্ণ

কুবি স্টুডেন্টস ইউনিয়ন অব নাঙ্গলকোটের নেতৃত্বে রাহাত-তানভীর

লেখকঃ কুবি প্রতিনিধি: হারেছ আহমেদ

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) স্টুডেন্টস ইউনিয়ন অব নাঙ্গলকোটের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল রাহাত এবং সাধারণ সম্পাদক হিসেবে একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. তানভীর।

সোমবার (৩০ মার্চ) এক বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী এক বছরের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়।সদ্য সাধারণ সম্পাদক মো. তানভীর বলেন, ‘কুমিল্লা ইউনিভার্সিটি স্টুডেন্টস ইউনিয়ন অব নাঙ্গলকোট (কুসান)-এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়ে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। সকলের আস্থা ও সহযোগিতা নিয়ে সংগঠনকে আরও গতিশীল ও সুশৃঙ্খলভাবে এগিয়ে নিতে চাই। শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও গঠনমূলক কার্যক্রম বৃদ্ধিতে কাজ করাই হবে আমার লক্ষ্য। সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।’

সদ্য সভাপতি আব্দুল্লাহ আল রাহাত বলেন, ‘আমার ওপর অর্পিত এই দায়িত্বকে আমি একটি আমানত হিসেবে গ্রহণ করেছি। সংগঠনের সদস্যদের কল্যাণ এবং পারস্পরিক ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করতে কাজ করে যাবো ইনশাআল্লাহ। কুসানের শুভাকাঙ্ক্ষী, সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সহযোগিতা আমাদের সাংগঠনিক কার্যক্রমকে আরও সহজ ও সুন্দর করে তুলবে বলে আমি আশাবাদী।’

আজকালের কন্ঠ/আর এস

প্রিন্ট করুন